অধ্যায়
অধ্যায় ১০: কৌণিক ভরবেগ
মনেকরো, তুমি একটা আইস স্কেটিং প্রতিযোগিতা দেখছো। একজন স্কেটার দুহাত ছড়িয়ে ঘুরছে। হঠাৎ হাত দুটো কাছে টেনে আনতেই অনেক দ্রুত ঘুরতে শুরু করল-নতুন করে কেউ ঠেলা দিল না, তবু কীভাবে?
আবার একটা লাটিম হেলে থাকলেও কেন সঙ্গে সঙ্গে পড়ে যায় না? দ্রুত ঘূর্ণায়মান সাইকেলের চাকা হাতে উল্টে ধরলে অদ্ভুত বল অনুভব হয় কেন? এই গল্পগুলোর মধ্য দিয়েই জানব কৌণিক ভরবেগ কী, টর্ক কীভাবে তার মান বা দিক বদলায়, আর কোন শর্তে তা সংরক্ষিত থাকে।
শেষদিকে স্কেটার, ডুবুরি, মহাকাশচারী, ঘূর্ণায়মান চাকতি, নিউট্রন নক্ষত্র এবং পৃথিবীর অক্ষের প্রিসেশন-সবকিছু একই সূত্রে কীভাবে যুক্ত হয়, সেটাও দেখে নেব।
এই অধ্যায়ের বিষয়সমূহ