অধ্যায়
অধ্যায় ৭: কণা-ব্যবস্থা
মনেকরো, কাটুশ তার স্পেসশীপ থেকে একটা ছোট লাঠি ছুড়ে দিল। লাঠিটা সামনে ছুটে যাচ্ছে, আবার নিজের চারদিকে ঘুরছেও। এক প্রান্ত কখনো ওপরে, কখনো নিচে-পুরো গতিটা দেখে মনে হচ্ছে হিসাব করা ভয়ানক কঠিন!
কিন্তু মজার ব্যাপার হলো, তুমি যদি লাঠিটার একটা বিশেষ বিন্দুর দিকে তাকাও, তাহলে দেখবে বিন্দুটি খুব পরিচিত একটা পথে চলছে। ওই বিন্দুই ভরকেন্দ্র (center of mass)।
এখন ভাবো, শুধু লাঠি নয়-একটা স্পেসশীপ, পৃথিবী আর চাঁদ, কিংবা বিস্ফোরণে ভেঙে যাওয়া একটা বস্তু। প্রত্যেকটার ভেতর হাজার হাজার অংশ থাকলেও তাদের পুরো ব্যবস্থার সরণ গতি বোঝাতে একটা ভরকেন্দ্র ব্যবহার করতে পারি।
এই অধ্যায়ে আমরা দেখবো কীভাবে দুই কিংবা অনেক কণার ভরকেন্দ্র বের করতে হয়, কীভাবে বাহ্যিক বল ভরকেন্দ্রকে ত্বরণ দেয়, কঠিন বস্তুর ভরকেন্দ্র কোথায় থাকে, আর পুরো ব্যবস্থার ভরবেগ কীভাবে সংরক্ষিত হয়। শেষে রকেটের মতো পরিবর্তনশীল ভরের ব্যবস্থা কেন আলাদা মনোযোগ দাবি করে, সেটার সঙ্গে পরিচিত হবো।
চলো, এই জটিল গতির ভেতরে লুকিয়ে থাকা সহজ নিয়মটা খুঁজে বের করি!
এই অধ্যায়ের বিষয়সমূহ