অধ্যায়
অধ্যায় ৩: বল ও নিউটনের সূত্র
মনেকরো, কাটুশ মঙ্গলগ্রহে তার স্পেসশীপটা নিয়ে একটা পরীক্ষা করছে। প্রথমে স্পেসশীপটা চুপচাপ দাঁড়িয়ে ছিল। ইঞ্জিন চালু করতেই সেটা সামনে এগোতে শুরু করলো। কিছুক্ষণ পর ইঞ্জিনের শক্তি বাড়িয়ে দেওয়ায় স্পেসশীপটা আরও দ্রুত ছুটতে লাগলো। আবার ব্রেক কষতেই গতি কমে গেল।
এবার একটু ভেবে দেখো, এতক্ষণ আমরা স্পেসশীপটা কোথায় আছে, কত বেগে চলছে, আর কত ত্বরণে চলছে-এসবই হিসাব করছিলাম। কিন্তু স্পেসশীপটা হঠাৎ চলা শুরু করলো কেন? ইঞ্জিন চালু করায় বেগই বা কেন বাড়লো? ব্রেক চাপলে বেগ কমেই বা কেন?
এই কেন প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমাদের পরিচয় হবে বল (Force) আর নিউটনের তিনটি গতিসূত্রের (Newton's Laws of Motion) সঙ্গে। আগের অধ্যায়ে গতিকে বর্ণনা করেছিলাম; এই অধ্যায়ে গতির পরিবর্তনের কারণ বোঝার চেষ্টা করবো।
এই অধ্যায়ের বিষয়সমূহ