অধ্যায়
অধ্যায় ১: পরিমাপ
মনেকরো, তুমি একটা লম্বা টেবিলের দৈর্ঘ্য মেপে দেখলে ২ মিটার। এবার তোমার এক বন্ধু এসে একই টেবিল মেপে বললো, দৈর্ঘ্য ২০০ সেন্টিমিটার। আরেক বন্ধু বললো ৬.৫৬ ফুট।
এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের মধ্যে কে সঠিক?
মজার ব্যাপার হলো, তোমরা তিনজনই সঠিক! কারণ, তোমরা একই দৈর্ঘ্যকে তিনটি আলাদা এককের সাহায্যে প্রকাশ করেছো।
কিন্তু সমস্যাটা শুরু হবে তখনই, যখন তুমি শুধু বলবে টেবিলটার দৈর্ঘ্য ২, অথচ ২ কী সেটা বলবে না। ২ মিটার, ২ সেন্টিমিটার, নাকি ২ কিলোমিটার?
বিজ্ঞানের জগতে এই ছোট্ট ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
পদার্থবিজ্ঞানে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, বেগ, তাপমাত্রা কিংবা সময় পরিমাপ করার সময় শুধু একটা সংখ্যা লিখেই কাজ শেষ করি না। সংখ্যাটার সাথে একটি এককও ব্যবহার করি। এই এককের সাহায্যেই আমরা বুঝতে পারি, সংখ্যাটি আসলে কী প্রকাশ করছে।
এই অধ্যায়ে আমরা জানবো, ভৌত রাশি এবং একক কী, বিজ্ঞানীরা কীভাবে পরিমাপের আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করেছেন, সময়, দৈর্ঘ্য ও ভর কীভাবে পরিমাপ করা হয় এবং পরিমাপের ফলাফল কতটা নির্ভরযোগ্য সেটা কীভাবে বোঝা যায়।
সবশেষে আমরা দেখবো, শুধুমাত্র কোনো ভৌত রাশির মাত্রা বিশ্লেষণ করেও কীভাবে একটি সমীকরণ সঠিক কি না যাচাই করা যায়, এবং কোনো সমীকরণে ভুল থাকলে সেটা কীভাবে খুঁজে বের করা যায়।
এই অধ্যায়ের বিষয়সমূহ