অধ্যায়

অধ্যায় ৪: দুই ও তিন মাত্রায় গতি

মনেকরো, কাটুশ তার স্পেসশীপ নিয়ে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। এতদিন আমরা ধরে নিয়েছিলাম, স্পেসশীপটা শুধু একটা সোজা রেখা বরাবর চলছে। তাই এর অবস্থান, বেগ আর ত্বরণ বোঝাতে একটা x-অক্ষই যথেষ্ট ছিল। কিন্তু বাস্তবে তো স্পেসশীপ শুধু সামনে-পেছনে চলে না। কখনো ডানে-বাঁয়ে সরে যায়, কখনো ওপর-নিচেও ওঠানামা করে।

এবার প্রশ্ন হচ্ছে, এরকম তিন দিকে চলতে থাকা স্পেসশীপের গতি হিসাব করবো কীভাবে?

মজার ব্যাপার হলো, নতুন করে সব সূত্র শেখার দরকার নেই। আগের অধ্যায়ের একমাত্রিক গতির সূত্রগুলোই কাজে লাগবে। শুধু আমাদের তিনটি অক্ষ-x, y এবং z-বরাবর আলাদা আলাদা হিসাব করতে হবে।

এই অধ্যায়ের বিষয়সমূহ