অধ্যায়

অধ্যায় ৮: ঘূর্ণনগতিবিদ্যা

মনেকরো, কাটুশের স্পেসশীপে একটা বড় গোল চাকা বসানো আছে। সুইচ চাপতেই চাকাটা ধীরে ধীরে ঘুরতে শুরু করল। একটু পর ঘূর্ণন দ্রুত হলো, আবার সুইচ বন্ধ করতেই আস্তে আস্তে থেমে গেল।

কাটুশ এবার ভাবল-চাকাটা কত কোণ ঘুরেছে? প্রতি সেকেন্ডে কত দ্রুত ঘুরছে? ঘূর্ণন দ্রুত হওয়ার হার কত? আর চাকার মাঝের দিকে আর কিনারার দিকে থাকা দুটি বিন্দু কি একই দ্রুতিতে চলছে?

আগের অধ্যায়গুলোতে আমরা বস্তুর সরণ গতি আর ভরকেন্দ্রের গতি শিখেছি। এবার শিখব ঘূর্ণন গতি -কীভাবে কোণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ দিয়ে ঘূর্ণন বর্ণনা করতে হয়।

এই অধ্যায়ে প্রথমে বিশুদ্ধ ঘূর্ণন আর ঘূর্ণন অক্ষ বুঝব। তারপর শিখব রেডিয়ান, কৌণিক সরণ, বেগ ও ত্বরণ। দেখব কেন বড় ঘূর্ণনকে সাধারণ ভেক্টরের মতো যোগ করা যায় না, কীভাবে ডান হাতের নিয়মে কৌণিক বেগের দিক বের হয়, আর ধ্রুব কৌণিক ত্বরণে সমীকরণগুলো কীভাবে কাজ করে। সবশেষে রৈখিক ও কৌণিক রাশির মধ্যে সম্পর্কগুলো বিশ্লেষণ করব।

এই অধ্যায়ের বিষয়সমূহ